ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১২:৩১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বাংলাদেশ ইলিশ দেয়া বন্ধ করে দিয়েছে : মমতা  

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

তিস্তার জল দিতে না পারায় বাংলাদেশ ইলিশ দেয়া বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে এ আক্ষেপের কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‌‘বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?’

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য কয়েক বছরের মধ্যেই মাছ উৎপাদনে স্বনির্ভর হবে বলে বিধানসভায় আশ্বস্ত করেন মমতা। তিনি বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’

তিস্তা জলচুক্তি নিয়ে বাংলাদেশের ক্ষোভ নতুন নয়। ইউপিএ জমানার শেষ দিকে আশা জাগিয়েও স্বাক্ষর হয়নি চুক্তি। ওদিকে তিস্তার জলের দাবিতে অনড় বাংলাদেশ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, ইচ্ছা থাকলেও উপায় না থাকায় দেওয়া যাচ্ছে না জল। তাতে দুঃখিত মমতা নিজেও।